দফায় দফায় জ্বালানি গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বাড্ডায় হাড়ি-পাতিল হাতে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখার নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শত শত মহিলা কর্মী অংশ নেন। এ সময় তাদের হাতে এলপিজি গ্যাসের ফেস্টুন দেখা যায়।উত্তর বাড্ডা ব্রিজের নিচে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাড্ডা ইউলুপের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ...