সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে স্থগিত থাকা ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট আবারও চালু হবে আগামী ৭ নভেম্বর থেকে। তবে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অন্যদিকে, পরবর্তী নির্দেশনা পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বি...