সমাজে নানা ধরনের অবহেলা ও বঞ্চনার শিকার নারীকে শুধুই নারী হিসেবে নয়, মানুষ হিসেবে দেখার প্রয়োজনীয়তা ‘পঞ্চনারী আখ্যান’ নাটকে তুলে ধরেছে ঢাকা থিয়েটার। এতে মনোরমা চরিত্রে একক অভিনয় করেন রোজী সিদ্দিকী।
হারুন রশীদ রচিত নাটকের গল্পে দেখা যায়, স্বামী-সংসার নিয়ে আপাতদৃষ্টিতে সুখী হলেও সন্তান না হওয়ায় গভীর বেদনায় ভোগেন তিনি। মাতৃত্বের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কষ্টের পাশাপাশি স্বামীর কাছ থেকেও তাকে শুনতে হয়, এজন্য তিনিই দায়ী। অথচ চিকিৎসকের পরীক্ষায় জানা যায়, সন্তান না হওয়ার কারণ মনোরমার স্বামীর। এরপরও স্ব...