১৮৩৫ সালে ব্রিটিশ সরকার
কর্তৃক প্রতিষ্ঠিত ‘ঢাকা গভর্নমেন্ট হাই স্কুল’ ছিল বাংলার প্রথম সরকারি উচ্চ বিদ্যালয়।
১৮৪১ সালে ঢাকা কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এর নতুন নাম হয় ঢাকা কলেজিয়েট স্কুল।
ঐতিহাসিক আহসান মঞ্জিলের কাছে অবস্থিত প্রাচীন এ বালক বিদ্যালয়ে বর্তমানে দুই শিফটে
পাঠদান চলে। ঢাকার নবাব খাজা আব্দুল গণি, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বিজ্ঞানী মেঘনাদ
সাহার মতো বহু বিখ্যাত ব্যক্তিত্ব এখানে পড়ালেখা করেছেন।