ন্যূনতম বেতন বৃদ্ধি ও ছাঁটাই বন্ধসহ তিন দফা দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েন ঢাকামুখী হাজারো যাত্রী।
রবিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একত্রিত হন শ্রমিকরা। পরে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও যানবাহন চলাচল বন্ধ করে দেন।শ্রমিকরা জানান, শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন, শ্রমিকদের কালো তালি...