গতকাল দিনভর ঢাকায় ঝরেছে বৃষ্টি। কোথাও কোথাও হয়েছে জলাবদ্ধতা। অফিসগামী ও অফিসফেরত মানুষ পড়েছে দুর্ভোগে। গতরাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দেখা গেছে, অফিসফেরত মানুষ অপেক্ষা করছেন যানবাহনের। অপ্রতুল ছিল যানবাহন। আজও ঢাকায় ঝরছে বৃষ্টি। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে চলছে বৃষ্টির আসা-যাওয়া।গ্রীষ্মে উত্তপ্ত ঢাকা যেমন হয়ে ওঠে অসহনীয়, তেমনই বৃষ্টিময় ঢাকাও স্বাচ্ছন্দ্য নয়। যানবাহন সংকট হয়ে যায়। রিকশা ভাড়া বেড়ে হয় দুই থেকে তিন গুণ। বিভিন্ন ট্রাফিক সিগন্যালে লেগে থাকে জ্যাম।ক...