সিরি আ’র নতুন মৌসুমে পেনাল্টি যেন সোনার হরিণ। প্রথম স্পট-কিকের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৩২ ম্যাচ। তবে সেখানেই শেষ নয়, পেনাল্টি থেকে প্রথম গোলের জন্য অপেক্ষা আরও দুই ম্যাচের। ৩৪তম ম্যাচে এসে সেই অপেক্ষার অবসান ঘটান ড্যানিয়েল মালদিনি।এবারের মৌসুম শুরুর আগেই ইতালিয়ান রেফারিদের সংগঠন এআইএ জানিয়েছিল রেফারিংয়ে বেশ কিছু পরিবর্তন আনা হবে। দীর্ঘ ম্যাচ-বিরতি, দুর্বল ভিত্তিতে পেনাল্টি দেওয়া ও সহজে লাল কার্ড দেখানোর প্রবণতা কমানোই ছিল লক্ষ্য। ভিএআরের অতিরিক্ত ব্যবহার নিয়েও ছিল সমালোচনা। ধীরগতির রিপ্লেতে...