২৭ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘হাউজ অফ ইনস্টাগ্রাম ২০২৬’। অনুষ্ঠানে বাংলার হয়ে অংশ নিয়েছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য। সেখানেই ৭০০ কনটেন্ট ক্রিয়েটরের সামনে নিজের আগামী ছবি ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশ করেন শাহরুখ খান। এ সময় মঞ্চে শাহরুখের সঙ্গে ছিলেন নীলও।অন্যান্য কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন নীল ভট্টাচার্য। এ সময় শাহরুখ তার নাম জানতে চান। এরপর ‘কিং’ ছবির একটি সংলাপ বলেন শাহরুখ, সেটি বাংলায় অনুবাদ করে বলার দায়িত্ব দেন নীলকে। নিখুঁতভাবে সংলাপটি বাংলায় বলতেই দ...