নীলফামারীর ডোমারে মিথিলা ভ্যানে ট্রাকের চাপায় দুই শিশু, তাদের মা ও ভ্যানচালক নিহত হয়েছেন।
আজ রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ।
স্থানীয়দের বরাতে তিনি জানান, যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি যাচ্ছিল ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে। মটুকপুর এলাকায় পেছন থেকে আসা দ্রুতগতির ট্রাক সেটিকে ধাক্কা দেয়। ভ্যান দুমড়ে-মুচড়ে পড়লে ঘটনাস্থলেই নিহত হন চালক ও তিন যাত্রী। ...