যুক্তরাষ্ট্রের
নির্বাচনী ইতিহাসে মধ্যবর্তী নির্বাচন ক্ষমতাসীন প্রেসিডেন্টের জন্য এক ধরনের
রাজনৈতিক অগ্নিপরীক্ষা। প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে
প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসন এবং সিনেটের প্রায় এক তৃতীয়াংশ আসনে ভোট হয়।
প্রেসিডেন্ট নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও তার প্রশাসনের জনপ্রিয়তা,
অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর ভোটারদের মনোভাব এই নির্বাচনে
প্রতিফলিত হয়।
মার্কিন
রাজনীতিতে একটি প্রচলিত প্রবণতা হলো, প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী দল মধ...