হলিউডের খ্যাতিমান নির্মাতা ডেভিড ফিঞ্চারের শেষ সিনেমা হতে পারে
‘দ্য ফারদার মিস-অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ’। সম্প্রতি দ্য রিঙ্গারের
‘বিগ পিকচার’ পডকাস্টে অংশ নিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন পরিচালক।
তিনি বললেন, ‘বয়স বাড়ার সঙ্গে কাজের প্রতি অগ্রাধিকার ও ধৈর্য বদলেছে। ২০ বছর বয়স থেকে
সিনেমা নির্মাণ করছি। আমার বয়স এখন ৬৪ বছর। এই সময় ব্যক্তিগত জীবন ও সময়কে বেশি গুরুত্ব
দিতে চাচ্ছি। সিনেমাকে বিদায় জানানোর সময় হয়েছে।’ ব্র্যাড পিট অভিনীত ‘দ্য
ফারদার মিস-অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ’ ১৯৭৭ সালের প্রেক্ষাপটে...