বকুল
আশরাফ
পারি-পারি না
বহু
অলিগলি পার হলে দূরে
মহাসড়ক
দালান,
কারো নিজের বাড়ি,
কারো
ভাড়া করা
কেউ
থাকে মেস-এ,
কারো
সরকারি বাড়ি
সেখানেই
ঘুরিফিরি বহুদিন হলো,
খুঁজি
স্লেট, চক—
বলপেনের
ডগায় বসে কংক্রিটের বক
সেও
ডিম পাড়ে
ইনকিউবেটরের
ভিতর
সে ডিম ফোটে না!
যে থাকে মেস-এ
সে আসে!
আসলে
সে আসে না, সে
ভাবে!
আসলে
সে ভাবে না,
ঐ পথে যাব
না, ডেড-এন্ড
যদিও বিশাল প্রাসাদি
বাড়ি
হাত বাড়ালেই পেতে
পারি,
&...