বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আধুনিকায়ন, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সেবা বাণিজ্যের সম্প্রসারণে সহায়তার লক্ষ্যে একটি ব্যাংক-ইন্টারমিডিয়েটেড ফ্রেমওয়ার্ক প্রবর্তন করেছে। এর ফলে পেপল ও পেওনিয়ারের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সেবাটি দেশে চালু করতে পারবে দেশের ব্যাংকগুলো।গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারীদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বহির্মুখী রেমিট্যান্স পাঠানোর বিষয়ে নির্দেশনা...