দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘পাঠাও’, তাদের কুরিয়ার ও পার্সেল সেবায় আনুষ্ঠানিকভাবে চালু করেছে ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি। এই সুবিধার মাধ্যমে পার্সেল আইট ফর ডেলিভারি স্ট্যাটাসে গেলে গ্রাহকরা এসএমএসে পেমেন্ট লিংক পাবেন। লিংকে গিয়ে পে নাউ অপশনে ট্যাপ করে ব্যাংক কার্ড বা মোবাইল ওয়ালেটের (এমএফএস) মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ফলে পেমেন্টের জন্য আগে থেকে নগদ টাকা রাখা, ভাঙতি টাকা জোগাড় করা কিংবা পেমেন্ট করার জন্য ডেলিভারির স্থানে উপস্থিত থাকার প্রয়োজন হবে না। কুরিয়ার ডে...