সম্প্রতি নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর বেড়েছে আলোচনার জোয়ার। তবে পরবর্তী বন্ডকন্যা কে হবেন, তা নিয়েও জল্পনার শেষ নেই। কিন্তু এ চরিত্র নিয়ে কোনো কৌতূহল নেই ফরাসি অভিনেত্রী লেয়া সেদুর। ড্যানিয়েল ক্রেগের বিপরীতে ‘স্পেক্টর’ ও ‘নো টাইম টু ডাই’ সিনেমায় গুরুত্বপূর্ণ মেডেলিন সোয়ান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘দ্য রানথ্রু’ পডকাস্টে পরবর্তী বন্ডকন্যা হিসেবে কাকে দেখতে চান, এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘সত্যি বলতে, এ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এটি আমার জীবনের একটি সম্...