স্ত্রী-দুই সন্তান থাকেন লন্ডনে। চিকিৎসক হিসেবে জীবনের দীর্ঘ সময়
কাটিয়েছেন সেখানেই। অবসরের পরও লন্ডনে বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ ছিল তার। কিন্তু
গ্রামের মানুষের অভাব, চিকিৎসা ও শিক্ষার সংকটের কথা ভেবে ২০২১ সালে লন্ডনের বিলাসী
জীবন ছেড়ে জন্মভূমি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের মনইল-কানুপুর
গ্রামে ফিরে আসেন ডা. মোহামেদ ওসমান গনি সরদার।
গ্রামে ফিরে নিজের উপার্জিত অর্থের বড় অংশ ব্যয় করছেন শিক্ষা, চিকিৎসা,
ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমূলক কাজে।
মনইল-কানুপুর গ্রামের মধ্...