দীর্ঘ তিন বছর পর টেস্ট
দলে ফিরে যেন নবজন্ম পেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাট রেনশ। ডারবান টেস্টের প্রথম
ইনিংসে ১৯০ রানের অনবদ্য ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও করেছেন ৮২ রান। শুধু ব্যাট
হাতেই নয়, প্রথম টেস্ট উইকেটের দেখাও পেয়েছেন ৩০ বছর বয়সী পার্টটাইম অফস্পিনার। তার
অলরাউন্ড নৈপুণ্যে প্রোটিয়াদের মাটিতে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া।
প্রথম টেস্টের চতুর্থ দিন
শেষে অস্ট্রেলিয়ার দেওয়া ৪২১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার
সংগ্রহ ৪ উইকেটে ১০২ রান। জয়ের জন্য স্বাগতিকদের এখনো প্রয...