রানারের
চিঠি বয়ে নিয়ে যাওয়ার
দিন পার হয়েছে আগেই।
লাল ডাকবাক্সের ঐতিহ্যও এখন রূপকথার গল্পের
মতো শোনায়। ইমেইল, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে বার্তা
পাঠানোর সময়ে এসে ডাক
বিভাগের কাজ গড়িয়েছে পণ্য
পরিবহনে। তবে ই-কমার্স
ব্যবসার এই বিশাল সম্ভাবনাময়
বাজারেও অবস্থান নড়বড়ে সরকারি ডাকের। কম খরচে সারা
দেশে পণ্য পরিবহনের আইনি
ও অবকাঠামোগত সক্ষমতা রেখেও শুধু সময়ানুবর্তিতা ও
বিপণন দক্ষতার অভাবে পিছিয়ে পড়ছে প্রতিষ্ঠানটি। ডাকের
চেয়ে ৩ থেকে ৬
গুণ বেশি খরচ নিয়েও
প্রযুক্তিবান্ধব এবং দ্রুতগতির সেবার
ক...