নরসিংদীর মাধবদীতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গৃহকর্তাকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতেরা। আহত হয়েছেন ১ জন। লুট হয়েছে স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল। গতকাল শুক্রবার দিবাগত রাতে মাধবদী থানার বলবর্দী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম শাহজাহান মিয়া (৫০)। ঘটনাটি নিশ্চিত করেছেন মাধবদী থানার ওসি মো, কামাল হোসেন।
আরও পড়ুন
আর্জেন্টিনার পাশে দাঁড়াল হোয়াইট হাউস...