চিকিৎসার উদ্দেশে ২০২৪ সালের মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম ওরফে আনার। ওই বছর ১২ মে কলকাতায় পৌঁছে তিনি বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন। পরদিন চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বেরিয়ে যাওয়ার পর থেকে তার খোঁজ মিলছিল না। এরপর ১৮ মে গোপাল বিশ্বাস কলকাতায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তখন বাংলাদেশ ও ভারতের পুলিশ তদন্ত শুরু করে। ২২ মে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করে, আনারকে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে প...