F (Face-মুখ)
রোগীকে হাসতে বলুন। খেয়াল রাখুন হাসলে মুখের এক পাশ ঝুলে কিংবা বেঁকে যায় কি না
A (Arms-হাত)
হঠাৎ এক হাত বা এক পা অবশ, দুর্বল বা ভারী লাগতে পারে। রোগীকে দুই হাত সামনে তুলে ধরতে বলুন। লক্ষ করুন একটি হাত নিচের দিকে নেমে যাচ্ছে বা তুলতে কষ্ট হচ্ছে কি না
S (Speech-কথা)
রোগীকে কথা বলতে বলুন। কথা জড়িয়ে যাচ্ছে বা অস্পষ্ট শোনাচ্ছে কি না, দেখুন
T (Time-সময়)
ওপরের লক্ষণগুলোর মধ্যে যেকোনো একটি দেখা দিলে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা নিন। দ্রুত কাছের হাসপাতালের জরুরি বিভাগে যেতে হবে।
এ ছাড়া...