বাংলাদেশের রেলপথ ব্যবহার করে নিজ
দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে ভারত। এবার কলকাতা
থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে চালাতে চায় দেশটি।
প্রস্তাব অনুযায়ী, ভারতের কলকাতা থেকে গেদে সীমান্ত দিয়ে ট্রেন বাংলাদেশে ঢুকবে দর্শনা
দিয়ে। এরপর ঈশ্বরদী, আব্দুলপুর, সান্তাহার, পার্বতীপুর ও চিলাহাটী হয়ে ঢুকবে ভারতের
হলদিবাড়ী দিয়ে। সেখান থেকে ট্রেন যাবে দেশটির নিউ জলপাইগুড়ি পর্যন্ত।
ঢাকা ও দিল্লির মধ্যে চলমান রেলবিষয়ক
আন্তঃসরকার বৈঠকে ভারতের পক্ষ থেকে তো...