রাজধানীর
কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রবিবার রাত ৯টা
৩৩ মিনিটে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসের একটি
বগিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে
আনে। রাত ১০টা ১৬ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
ঢাকা রেলওয়ে
থানার (কমলাপুর) ওসি জয়নাল আবেদীন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটির একটি বগিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন। ট্রেনটি ঢাকা থেকে মোহনগঞ্জ
যাওয়ার কথা...