থমাস ডুলির ট্রেনিং কেমন? এক ফুটবলার বলেছেন, ভালো। কোড অব কন্ডাক্টের বিধিনিষেধের কারণে নাম প্রকাশ না করেই বলেছেন, ‘কোচ রাগী নয়, তবে সবার সম্পর্কে তার আলাদা আলাদা ধারণা তৈরি হচ্ছে। কে বল প্লেয়ার, কার শক্তি কেমন, এসবই তিনি বুঝতে চাইছেন।’
কিন্তু দুবেলা ট্রেনিংয়ে তো অনেক ধকল যায়? তার জবাব, ‘না, অত পরিশ্রম হয় না। আসিয়ানের টুর্নামেন্টের আগে তৈরি হতে হলে একটু পরিশ্রম করতেই হবে।’
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ফিফা-আসিয়ান কাপ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ায়। আমেরিকান কোচের জন্য যেমন বড় পরীক্ষা, তেমনি বাংলাদেশ দল...