বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণ ও বাজার ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে চট্টগ্রামে প্রথমবারের মতো করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গত ১২ নভেম্বর বন্দরনগরীতে আয়োজিত এই অনুষ্ঠানে শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন ট্রেজারি ও অর্থ কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে ফিক্সড ইনকাম ও ডেরিভেটিভস নিয়ে দুটি সেশন হয়। এতে ট্রেজারি বিল, বন্ড ও বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রের পাশাপাশি সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও পণ্যমূল্যের ঝুঁকি মোকাবিলায় সোয়াপ ও হেজিং...