আমাদের হোমস্টেটা একদম সড়ক লাগোয়া হওয়ায় রাতে বার বার ঘুম ভেঙেছে। তার উপর হোমস্টে এর ঠিক বিপরীতে কুপাং নামক এই এলাকার সরকারি হাসপাতাল। সেটা ঘিরেও রাতে রোগী আর গাড়ির ভিড়। মাঝে দুবার ঘুম ভেঙেছে অ্যাম্বুলেন্সের সাইরেনে। আজকে থেকে বিশাল সব পাহাড় চড়তে হবে। তাই রাতের ঘুমটা দরকারি ছিল। জুমন ভাইয়ের অবস্থাও তথৈবচ।চলতে শুরু করেই মূল রাস্তা থেকে মোড় নিতে হলো বামে। ফেডারেল রুট ৪ বা ইস্ট-ওয়েস্ট হাইওয়ে ধরলাম। এই পথই আমাদেরকে নিয়ে যাবে আজকের গন্তব্যের দিকে। প্রথমে গেরিক, এরপরে বান্দিং। পথচলতি মালয় গ্রাম বা ক্যাম...