বেচারা লুকা জিদান। আলজেরিয়ার এই গোলকিপারের জন্য বিশ্বকাপটা বেশ কঠিন। প্রথম ম্যাচে লিওনেল মেসির একটি শট হাতে ছুঁইয়েও ঠেকাতে পারেননি। এরপর জর্ডানের নিসার আল-রাশদানের শটও এই আলজেরিয়ান গোলকিপারের হাতের ফাঁক গলে ঢুকে যায় জালে। বিশ্বকাপের মঞ্চে কোনো গোলকিপারের পারফরম্যন্স সাধারণত এমন হওয়ার কথা নয়, কিন্তু হচ্ছে। যেমন সেনেগালের গোলকিপার এদোয়ার মেন্ডি ও ইরাকের আহমেদ বাসিলসহ বেশ কয়েকজন গোলকিপার দুরপাল্লার শটে হাত লাগিয়েও পারেননি গোল ঠেকাতে। সমস্যা হলো, প্রত্যাশার চেয়ে অনেক দ্রুতগতিতে আসছে বল। মানে বলের অস...