ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হয়েছেন ফেনীর বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে মনোনীত করা হয়।বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম একজন সফল ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা। দেশের ইলেকট্রনিকস পণ্যের উৎপাদন, ব্যাংক খাত ও শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি এলাকায় মসজিদ, ম...