জুলাই আন্দোলনের মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৬ জুলাই ধার্য করেছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম নতুন এ দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটির অভিযোগ গঠন শুনানি তিন বার পেছানো হয়েছে।এর আগে গত ২৮ এপ্রিল ও ২১ মে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুবার শুনানি পেছানো হয়।আদালত সূত্রে জানা গেছে, মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে মামলার কারাবন্...