চট্টগ্রামকে ‘আঞ্চলিক লজিস্টিক হাব’ করতে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর ট্যারিফের ৪০ শতাংশ ছাড় চাইল চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক। তার যুক্তি, এই সাশ্রয়ী ট্যারিফ ঘোষণা দিলে আর্ন্তজাতিক এয়ারলাইনস চট্টগ্রাম ঘিরেই পরিকল্পনা বাস্তবায়ন করবে। চট্টগ্রামকে নতুন হাব ধরেই বিদেশি বিনিয়োগ প্রস্তাব আসবে। ঢাকা বিমানবন্দরের ওপর ট্রাফিকের চাপ কমবে।অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই দাবি বাস্তবায়ন করার অনুরোধ জানালেন। এর আগে চেম্বার সভাপতি হিসে...