টলিউডের জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী। গুণী এই অভিনেতা তার কাজের মাধ্যমে টালিগঞ্জের সীমানা পেরিয়ে পৌঁছে গেছেন বলিউডে। হিন্দি সিনেমায় তিনি এখন নিয়মিত মুখ। তামিলেও করেছেন অভিনয়। তবে ক্যারিয়ারে হলিউডের একটি সিনেমায় অভিনয়ের সুযোগ এলেও শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।সম্প্রতি আনন্দবাজারের একটি সাক্ষাৎকারে হলিউডের সিনেমায় অভিনয় না করার কারণ জানিয়েছেন তিনি। টোটা জানান, স্ত্রীর অস্বস্তির কথা ভেবেই সিনেমাটি করেননি তিনি। সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে কারণ ছিল একটা শয্যাদৃশ্য। টোটা বলেছেন,...