একদা ‘টেন্ডারবাজির’ মতো যে শব্দবন্ধগুলো প্রাত্যহিক খবরের কাগজের শিরোনাম দখল করে রাখত, আজ তারা যেন বিদায় নিয়েছে। ‘টেন্ডার বাক্স ছিনতাই’, ‘ঠিকাদার খুন’ কিংবা ‘ক্ষমতাসীন দলের কোন্দল’—সরকারি কেনাকাটার এই চিরাচরিত ছবিটিকে বদলে দিয়েছে একটি আধুনিক ব্যবস্থা। আগামীর সময়ে প্রকাশিত ‘ই-টেন্ডারে নীরব বিপ্লব’ শী...