শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেক্সপ্রো ইকো অ্যাপারেল লিমিটেডের সঙ্গে পেরোল ব্যাংকিং চুক্তি করেছে এনসিসি ব্যাংক। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং টেক্সপ্রো ইকো অ্যাপারেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক সরকার। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের এসইভিপি মোহাম্মদ তারিকুল আমিন, ইভিপি এ কে এম জাহিদুল আলম, এসভিপি শাহীন আক্তার, পেরোল ব্যাংকিং প্রধান...