শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার ওপর ভিত্তি করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা এ লভ্যাংশ পাবেন না।আজ বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জেকে টাওয়ারে কোম্পানির নিবন্ধিত কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২০০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে।কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে টেকনো ড্রাগসের শে...