ব্যক্তিগত প্রয়োজনে নতুন টু-হুইলার ক্রয়ে সহজ অর্থায়নের সুবিধা দিতে ‘টু-হুইলার লোন’ চালু করেছে ব্যাংক এশিয়া। সম্প্রতি ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এন এম মাহফুজ। অনুষ্ঠানে ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের হেড অব অ্যাসেট জাহেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সুবিধার আওতায় চাকরিজীবী, ব্যবসায়ী ও পেশাজীবীরা প্রতিযোগিতামূলক সুদে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা গাড়ির মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ। ২২ থেকে ৬৫ ব...