‘টুয়েলভ্থ ফেল’ চলচ্চিত্রে অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তবে বলিউডে অনেক কাঠখড় পুড়িয়ে তবেই পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার আগে জীবনের প্রতিটি পরতে সংগ্রাম করতে হয়েছে তাকে। মাত্র ১৬ বছর বয়সে নিজের পড়াশোনার খরচ জোগাতে কাজ শুরু করেন। সম্প্রতি এক অনুষ্ঠানে জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা জানান ৩৯ বছর বয়সী এ তারকা। স্মৃতিতাড়িত হয়ে বিক্রান্ত বলেন, ‘কৈশোরে কলেজের ফি ছাড়াও অন্যান্য খরচ চালাতে মুম্বাইয়ের একটি ক...