কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টু অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুড়ে যাওয়া রিসোর্টের ধ্বংসাবশেষের একটি কার্নিশের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্য দিয়ে এ ঘটনায় নিখোঁজ থাকা সর্বশেষ ব্যক্তির সন্ধান মিলল।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা তল্লাশি চালিয়ে মুক্তার মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। উখিয়া থানার ওসি...