ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষায় কঠোর তদারকি করেন কক্ষ পরিদর্শকরা। এতে ক্ষুব্ধ পরীক্ষার্থী ও তাদের স্বজন। এরপরই কলেজের গেট ভেঙে বিভিন্ন স্থাপনায় হামলা চালায় তারা। এ ঘটনায় আহত হয়েছে ৮-১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে চরফ্যাশন সরকারি কলেজের প্রায় সাড়ে ৯০০ শিক্ষার্থী এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরী...