নারায়ণগঞ্জের ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ফতুল্লার কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকরা। আজ বুধবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করার জন্য ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় পোশাকশ্রমিকরা জড়ো হলে পুলিশ বাধা দেয়। এ সময় টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে তাদের লিংক রোডে উঠতে দেয়নি পুলিশ।এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।তবে নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চল, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জের শিল্পপ্রতিষ্ঠান...