রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৩০ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আজ বুধবার বিষয়টি জানা যায়।উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের নির্দেশক্রমে শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ববি হাজ্জাজকে মনোনয়ন দেওয়া হয়েছে।ববি হাজ্জাজ ত্রয়োদশ জাতীয় স...