ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা সদরের বাজারে স্থানীয় আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর লোকজনের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়।তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয়রা জানালেন, আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর বন্ধু। গত বৃহস্পতিবার টিকটক ভিডিওকে কেন্দ্...