স্বেচ্ছাসেবা ও মানবিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য জেসিআই বাংলাদেশের ‘টিওওয়াইপি (TOYP) ২০২৬’ অ্যাওয়ার্ড পেয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং মাতৃভূমি গ্রুপের পরিচালক। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, তরুণদের দক্ষতা বিকাশ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে তার অসামান্য অবদান রয়েছে। তার ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত ১ হাজার ২০০-এর বেশি শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা পেয়েছে, ১৫৮টি পরিবার স্বাবলম্বী হয়েছে এবং ৫০ হাজার মানুষ নিরাপদ পানির সুবিধা পাচ্...