সংসারের অভাব ঘোচাতে নিজের পড়াশোনা ও স্বপ্ন বিসর্জন দিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন সাগর হোসাইন (৩৮)। পরিবারের বড় ছেলে হিসেবে কাঁধে তুলে নিয়েছিলেন মা-বাবা ও ছোট দুই ভাইয়ের দায়িত্ব। স্ত্রী-সন্তানদের মুখে হাসি ফোটাতে দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন জীবনের গুরুত্বপূর্ণ সময়। পরিবারের কাছে তিনি ছিলেন উপার্জনের ভরসা, যেন এক ‘টাকার মেশিন’। অথচ সেই মানুষটিই দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে।সাগরের নিথর দেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাবার মুখের দিকে অপলক তাকিয়ে থাকে তিন বছরের...