শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারকে আরও সুন্দর, পরিকল্পিত ও আধুনিক করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। আজ শুক্রবার বাজার পরিদর্শন শেষে এ পরিকল্পনার কথা জানান তিনি । রুবেল বলেছেন, ‘ঝিনাইগাতীর বাজার আমাদের প্রাণকেন্দ্র। এই বাজারকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন করে গড়ে তোলার জন্য আমি বদ্ধপরিকর। এর ফলে শুধু স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে। দূর-দূরান্ত থেকে আসা ক্রেতাদেরও আকৃষ্ট করা সম্ভব হবে।’তিনি জানান, উন্নয়ন প্রকল্পের আওতায় বাজারের রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজব্যবস্থার আধুনিকীকর...