ঝালকাঠি সদর হাসপাতালে আশ্রয় নেওয়া এক বৃদ্ধাকে বাইরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।বৃদ্ধার অভিযোগ, খাবার দেওয়ার কথা বলে গতকাল রাত ৩টার দিকে তাকে হাসপাতাল থেকে বাইরে ডেকে নেওয়া হয়। মোটরসাইকেলে করে নেওয়া হয় কাছের একটি নির্জন স্থানে। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেন।আজ ভোরের দিকে তিনি হাসপাতালে ফিরে ঘটনা জানালে কর্তৃপক্ষ খবর দেয় পুলিশে। ঘটনায় জড়িত সন্দেহে বেল্লাল সিকদার ও নাসির নামের দুই যুবককে আটক করে পুলিশ।...