ইরানের নেতৃত্বকে প্রচলিত সামরিক শক্তি দিয়ে সরাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্পের সাবেক সন্ত্রাসবাদবিরোধী উপদেষ্টা জো কেন্ট। তার দাবি, ইরানকে ‘পূর্ণ আত্মসমর্পণে’ বাধ্য করতে চাইলে ট্রাম্প প্রশাসনের সামনে এখন কার্যত দুটি পথ খোলা আছে, বড় ধরনের স্থল অভিযান অথবা পারমাণবিক হামলা। তবে এটিকে সম্ভাব্য পরিস্থিতির একটি অনুমান হিসেবে তুলে ধরেছেন তিনি।এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, তেহরান ওয়াশিংটনের...