নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার জৈব গ্যাস উৎপাদন ও এর ব্যবহার সম্প্রসারণে উদ্যোগ ও প্রকল্প নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, পাশাপাশি জৈব গ্যাস প্ল্যান্ট থেকে উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের কার্যক্রম নিয়েও কাজ চলছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য নুরুন নেসা সিদ্দিকার সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলে মন্ত্রী। খবর বাসসের।
গৃহস্থালি পর্যায়ে গ্যাস সংকট মোকাবিলায় জৈব গ্যাস প্ল্যান্...