ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আর কোনো সমঝোতার চেষ্টা করছে না যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগে নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে অভ্যন্তরীণ রাজনীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে, বিশেষ করে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে ব্যাপক দুর্নীতি ও অপরাধ হচ্ছে। এসব বিষয়ে ভ্যান্সকে তার ‘সম্পূর্ণ ও সর্বাত্মক মনোযোগ’ দিতে...