অতিভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বেশ কয়েকটি জেলায় সম্প্রতি এক ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের একাধিক জেলা প্লাবিত হয়েছে এবং লাখ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। দেশের এই সংবেদনশীল প্রেক্ষাপটে, ‘জলাবদ্ধতার মাঝে সন্তানকে আগলে রাখলেন বাবা...’ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া আরও বেশ কিছু অ্যাকাউন্ট এবং পেজের ক্যাপশনে দাবি করা হচ্ছে— ‘নিজের চেয়েও সন্তানের জীবন দামি, বৃষ্টির পান...