দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত মানেই বক্স অফিসে অদম্য ঝড়। গত ১৫ অক্টোবর মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে নেলসন দিলীপকুমার পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘জেলার ২’। ছুটির দিনগুলোকে দারুণভাবে কাজে লাগিয়ে বিশ্ব বক্স অফিসে ছবিটি এমন এক অভাবনীয় রেকর্ড গড়েছে, যা দেখে অবাক হয়ে গেছে গোটা বলিপাড়ামুক্তির পর প্রথম চার দিনের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, রবিবারে ছবিটির ব্যবসা একলাফে প্রায় ১৮% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ দিনে একাই ভারতে ৫৫.৮৫ কোটি রুপি নেট আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে প্রথম চার দিনে শুধু...